1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

এই সরকারের পতন অবশ্যম্ভাবী: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতার শেষ সময়ে এসে তারা (আওয়ামী লীগ) এখন মরণ কামর দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই সহিংস রক্তপাতের মধ্য দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে বাংলাদেশের মাটিতে। সময় আর বেশি নাই। এই সরকারের পতন অবশ্যম্ভাবী। মঙ্গলবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় তার দলীয় সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন ও চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা একের পর এক বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের হত্যা করছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে নির্মমভাবে হত্যা করা তারই একটি নারকীয় উদাহরণ মাত্র।বিএনপি মহাসচিব বলেন, এই দেশকে সন্ত্রাসমুক্ত করার লক্ষে নির্বিচারে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সকল বেআইনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসীদের হাতে নিহত বদিউজ্জামান ধনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করছি। নিহতের পরিবারবর্গের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম বদিউজ্জামান ধনিকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সইবার ও ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies