1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

সামান্যতম উদাসীনতা ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে পারে: কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

সামান্যতম উদাসীনতা ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে পারে বলে সকলকে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১০ জুলাই) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সমান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষ ভাবে নজর দিতে হবে। এ সময় তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। তিনি বলেন, এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকবো সর্বোচ্চ সচেতন। ওবায়দুল কাদের ঈদে পরস্পরের সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়,- প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়- তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি। কাদের বলেন, পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত -সমৃদ্ধ বাংলাদেশ। দেশবাসী এবং বিশ্বের যেই প্রান্তে বাংলাদেশের নাগরিকরা জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন – তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies