1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

শিনজো আবের মৃত্যুতে বিএনপির শোকবার্তা

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১২৪ বার প্রদশিত হয়েছে

দুস্কৃতিকারিদের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সারা দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় এক বড় ধরণের নাড়া দিয়েছে। এই নিষ্ঠুরতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দুঃশ্চিন্তা বিস্তার লাভ করবে। বিনম্র এই মানুষটি ছিলেন ধৈর্যশীল ও গতিশীল রাষ্ট্রনায়ক। পৃথিবী থেকে তার চির বিদায় গভীর দুঃখ ও বেদনার। তারেক রহমান বলেন, ‘জাপানের রাজনৈতিক ইতিহাসে শিনজো আবে ছিলেন এক গুরুত্বপূর্ণ সমৃদ্ধ অধ্যায়। প্রধানমন্ত্রী আবে জাপানের অর্থনীতি ও উন্নয়নকে উঁচু স্থানে উন্নীত করেছিলেন। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন অনেক দিন। বাংলাদেশের জনগণ ও বিএনপি জাপানের এই গভীর সংকটে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে। বিএনপি’র সাথে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সম্পর্ক ছিল আন্তরিক হৃদ্যতাপূর্ণ।’ “আমি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শিনজো আবে-কে নির্মমভাবে হত্যাকারীরা মানবতার শত্রু, আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা পৃথক এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “জাপানের সাবেক প্রধানমন্ত্রীর নিহত হওয়ার ঘটনা ঘৃন্য ও কাপুরুষোচিত। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ব সম্প্রদায় আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়েছে। বাংলাদেশের জনগণ ও বিএনপি এই হৃদয়বিদারক ঘটনায় হতবাক ও মর্মাহত। আন্তর্জাতিক সম্প্রদায় একজন বিশ্বমানের নেতাকে হারালো। তিনি ছিলেন একজন বর্ষীয়ান, অভিজ্ঞ, প্রাজ্ঞ রাজনীতিবিদ ও সুশাসক। মনুষ্যত্বহীন এই রক্তক্ষয়ী ঘটনার হোতারা কখনোই মানবতার মিত্র হতে পারে না। শিনজো আবে-কে হত্যাকারীরা কাপুরুষ, আমি এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানাই। “আমি জাপানের শোকাহত জনগণ, নিহতের পরিবার ও নিকটজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি তার আত্মার শান্তি কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies