1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৪৬ বার প্রদশিত হয়েছে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৮ জুলাই) এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। এর আগে শুক্রবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় তিনি বন্দুক হামলার শিকার হন আবে। আবেকে গুলি করে আহত করার অভিযোগে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এনএইচকের একটি ভিডিওতে তার রক্ষীদের একজনকে আটক করতে দেখা যায়। এইএইচকে জানায়, ১১ টা ৩০ এর দিকে দুটি গুলির শব্দ শোনে তাদের রিপোর্টার। আবের বুকে ২ টি গুলি লাগলে সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, ওই হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তার বয়স আনুমানিক ৪২ বছর। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন আবে। ২০০৬ থেকে ২০০৭ এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত দুদফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১০ জুলাই) জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২০ সালে ৬৭ বছর বয়সী আবে পদত্যাগ করেছিলেন। তিনি নিজে প্রার্থী না হলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির অন্য সদস্যদের পক্ষে প্রচার চালাচ্ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies