1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

বিএনপির ত্রাণ তহবিলে অর্থ দিলেন ১১ জেলার নেতা-কর্মীরা

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৩০ বার প্রদশিত হয়েছে

বানভাসি মানুষের সহযোগিতায় দলীয় ত্রাণ তহবিলে অর্থ দিয়েছে বিএনপির ১১ জেলার নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে নগদ অর্থ ও চেক তুলে দেন জেলা নেতৃবৃন্দ। অর্থ সহায়তা দেন টাঙ্গাইল জেলার আহমেদ আজম খান, আবদুস সালাম আজাদ, মানিকগঞ্জ জেলার আফরোজা খান রিতা, এস এ জিন্নাহ, নরসিংদী জেলার খায়রুল কবির খোকন, যশোর জেলার সৈয়দ সাবেরুল হক সাবু, অনিন্দ্য ইসলাম অমিত, মুন্সিগঞ্জ জেলার কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, ঝিনাইদহ জেলার এম এ মজিদ, আসাদুজ্জামান আসাদ, নড়াইল জেলার জাহাঙ্গীর আলম বিশ্বাস, জয়ন্ত কুন্ড, নোয়াখালী জেলার গোলাম হায়দার, ময়মনসিংহ দক্ষিণের মাহবুবুর রহমান লিটন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাতক্ষীরা জেলার সৈয়দ ইফতেখার এবং সিরাজগঞ্জ জেলার রুহুল কুদ্দস তালুকদার দুলু। এছাড়া ঢাকাস্থ খুলনা জাতীয়তাবাদী ফোরামের খান রবিউল ইসলাম ও সিরাজগঞ্জের মুরাদ নগর উপজেলার সভাপতি মহিউদ্দিন অঞ্জনও ত্রাণ তহবিলে অর্থ দেন। জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতা-কর্মীরা বন্যাকবলিত এলাকায় দুর্গতদের পাশে থেকে কাজ করছে, তাদের ত্রাণ দিচ্ছে, চিকিৎসাসেবা দিচ্ছে, ওষুধ দিচ্ছে, গৃহনির্মাণে সহযোগিতা করছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবেন। এই সময়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক শরিফুল আলম, কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies