1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রংপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৩৪ বার প্রদশিত হয়েছে

রংপুর মহানগরীর মাহিগঞ্জ সরেয়ারতলে একটি রাস্তার উন্নয়ন কাজে নিয়োজিত ড্রামট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে দাদা-নাতনিসহ পাঁচজন নিহত হয়েছে।  মঙ্গলবার দুপুরে ২টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের তালুক বেলকা গ্রামের ফয়জার রহমান (৬৫), তার নাতনি জান্নাতুল মাওয়া (৫), রংপুরের পীরগাছার চৌধুরানী এলাকার রিকশাচালক রাজা মিয়া (৩৭) ও তালুক ইশাদ গ্রামের তরনী পাল (৩৫)। নিহত অপর মহিলার নাম এখনো জানা যায়নি। রংপুর মেট্র্রোপলিটন মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সরেয়ারতল এলাকায় দেউতিগামী একটি ড্রামট্রাকের সাথে রংপুরগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের নিচে উল্টে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে দু’জন নিহত ও তিনজন আহত হয়। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ওই সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়। সড়কে আটকে থাকা রক্ত ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল পানি দিয়ে পরিষ্কার করে। এ ঘটনায় চালককে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies