1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২২৯ বার প্রদশিত হয়েছে

রাজশাহী : রাজশাহী মহানগরীতে ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের ( ২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুলিশ নগরীর ম্যাচ ফ্যাক্টরি রোড় এলাকায় ঈদগা মাঠের পাশের এক ড্রেনের ভেতর থেকে লাশটি উদ্ধার করে।প্রাথমিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তি ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মাজহারুল ইসলাম । তিনি জানান, ধারণা করা হচ্ছে একদিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ড্রেনের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ নিয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies