1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাই পৌরসভার ২৩ কোটি বাজেট ঘোষণা করেন “রাবেয়া সুলতানা”

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাই পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। এই অর্থ বছরে কালাই পৌরসভার জন্য জন্য ২৩ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৩৮০ দশমিক ২৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালাই পৌরসভার হলরুমে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা। বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৭৩২ দশমিক ২৮ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাত থেকে আয় ধরা হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৮৭ হাজার ৬৪৮ টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) খাত থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি ২৫ লাখ টাকা, সমন্বিত নগর উন্নয়ন প্রকল্প (৪র্থ পর্যায়) খাত থেকে আয় ধরা হয়েছে ১০ কোটি ৫০ লাখ টাকা এবং বৃহত্তর পাবনা-বগুড়া এলাকার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাত থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি টাকা। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার ৫৮৪ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৮৭ হাজার টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ২৫ লাখ টাকা, সমন্বিত নগর উন্নয়ন প্রকল্প (৪র্থ পর্যায়) খাতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫০ লাখ টাকা এবং বৃহত্তর পাবনা-বগুড়া এলাকার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা। আর বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৫ হাজার ৭৯৬ দশমিক ২৮ টাকা। উক্ত বাজেটে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।  পরে কালাই পৌরসভার হলরুমে কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তাক হাসানের সঞ্চালনায়ে কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা সভাপতিত্বে বাজেটে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies