1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে পুলিশের ওপেন হাউজ ডে।  বুধবার সন্ধ্যায় কালাই থানা চত্বরে কালাই থানা অফিসার ইনচার্জ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভুঞা। কালাই থানার এস আই জুবায়ের হোসেনের সঞ্চালনায় কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মঈনুদ্দীন সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভুঞা। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল, জেলা পরিষদের সদস্য মো.সোবহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হেলাল উদ্দিন মোল্লা, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ফজলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস রতœা রশিদ, বীরমুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর আলী প্রমুখ।  এসময় উপজেলায় কিডনি, ইভটিজিং, বাল্য বিয়ে, মাদক ও দাদন ব্যবসায়ীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, উপজেলার “সবুজ বাংলা” নামে একটা ভুঁই ফোর সংগঠনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। বিষয়টি সাথে সাথে ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার দাদন ব্যবসায়ীকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একটি তালিকা তৈরি করতে হবে। এ কাজে যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies