1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

১১ দফা দাবিতে পাবিপ্রবির কর্মচারী পরিষদের মানববন্ধন

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ইউজিসি কর্তৃক অভীন্ন নীতিমালার প্রতিবাদ সহ এগারো দফা দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মচারীরা। বুধবার দুপুরে ক্যাম্পাস চত্বরে বিশ^বিদ্যালয়ের কর্মচারী পরিষদ এই কর্মসূচী পালন করেন।বক্তারা বলেন, ইউজিসি যে স্থায়ী বেতন কমিশন গঠন পুর্বক বঙ্গবন্ধু ঘোষিত ১৯৭৩ সালের ১০ ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জেলা কোট অনুসরণ, পোষ্য কোটা নিশ্চিতকরণ সহ যে ১১ দফা দাবি ইউজিসিকে দেয়া হয়েছিল, ইউজিসি সে দাবিগুলো না মেনে, কারো সাথে আলোচনা না করে তাদের নিজেদের বানানো অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে যাচ্ছে। যেটা বিশ^বিদ্যালয়ের সকল কর্মচারীর জন্য হুমকি। এ কারণে ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সারাদেশে কর্মসূচী পালন করা হচ্ছে। এসব দাবি বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মচারী পরিষদের সভাপতি ফজলে আলী তুষার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক সভাপতি জামসেদ পলাশ, সাবেক সাধারণ সম্পাদকশহারয়িার পাভেল, পাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন জাবিউল্লাহ মনি, কর্মচারী হাবিবুর রহমান, ইমান আলী প্রমুখ। পরে বিশ^বিদ্যালয়ের মঞ্জুরী কমিশন বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies