1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

পদ্মা সেতু রক্ষায় সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে : সেতুমন্ত্রী

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণ এবং এর উদ্বোধনের মাধ্যমে দেশবাসীর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার সকালে রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু জাতির একটি সম্পদ। এ সম্পদ রক্ষা এবং এর নিরাপত্তার জন্য যাত্রী সাধারণসহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এ সময় সেতুমন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি পত্রে সেতু বিভাগের পক্ষে সেতু বিভাগের সচিব মোঃ মঞ্জুর হোসেন এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) মোঃ রুপম আনোয়ার স্বাক্ষর করেন। পরে সেতুমন্ত্রী ই-সার্ভিস/ইনোভেশন কার্যক্রমের আওতায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ট্যাব বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies