1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি ও গেজেট করার প্রতিবাদে কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২০৪ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি ও গেজেট করার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরের মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলার কয়েক’শ বীর মুক্তিযোদ্ধা। পরে উপজেলার পরিষদ চত্ত্বরে সংবাদ সম্মেলনের পর জামুকা বিলুপ্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বীরবল, ফুলবাড়ী উপজেলার সাবেক কমান্ডার মজিবর রহমান, সাবেক ডিপুটি কমান্ডার মতিয়ার রহমান নান্টু, মুক্তিযোদ্ধা নওশাদ আলী প্রমূখ।  বক্তারা অভিযোগ করেন, জামুকা টাকার বিনিময়ে রাজাকারের সন্তানদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত করছে। সেসব নাম গেজেটে অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া করছে জামুকা। এ তালিকা বাতিলসহ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিলুপ্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আবেদন জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies