1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

অপহরণ-চাঁদাবাজী মামলায় সাঁথিয়ায় ছাত্রলীগ সম্পাদকসহ আটক ৫

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২০১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: অপহরণ ও চাঁদাবাজি মামলায় পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান সানা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সরদার রুবেলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, সাঁথিয়া পৌর এলাকার কোনাবাড়িয়া মহল্লার জামাল উদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান সানা (৩২), একই এলাকার নৃপেন চন্দ্রের ছেলে সন্দ্বীপ কুমার (২৫), চক নন্দনপুর এলাকার জামাল সরদারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুবেল (৩৫), চর ভদ্রকোলা এলাকার আজগর আলীর ছেলে ইয়াছিন আলী (৩৫) ও একই গ্রামের আবুল কালামের ছেলে মিলন হোসেন (৪৫)। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ভদ্রকোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আদম ব্যবসায়ী হেলাল উদ্দিনকে গত রোববার (২৬ জুন) সন্ধ্যায় মাজগ্রাম বাজার থেকে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান সানাকাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে মারপিট করে। জানতে পেরে হেলালের স্বজনরা ৯৯৯ এ ফোন দিলে সাঁথিয়া থানা পুলিশ হেলালকে রাত আটটার দিকে ফেস টু ফেস কার্যালয় থেকে উদ্ধার করে। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান সানাসহ পাঁচজনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী হেলাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন। মামলা নং ২৮, তারিখ ২৭/৬/২২। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান সানা ইতিপূর্বে এক ঠিকাদারের ম্যানেজারকে মারপিট ও চাঁদাদাবি করে। এ ব্যাপারে থানায় মামলা হয়। এছাড়াও ছানা ও রুবেলের বিরুদ্ধে সাংবাদিক হাবিবুর রহমান স্বপনকে লাঞ্চিত করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা ছানা ও রুবেলের বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে। সোমবার সকালে আটককৃতদের পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies