1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পাবনায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২০৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রেনে কাটা পড়ে নিরব হোসেন (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।শনিবার (২৫ জুন) সকাল আটটার দিকে উপজেলার মাশুমদিয়ার ঝুলন্ত রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিরব সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের লিটন সরদারের ছেলে ও ঢাকা উত্তরা স্কুলের নবম শ্রেনির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, নিহত যুবক শুক্রবার ঢাকার স্কুল থেকে ছুটি নিয়ে পুরান মাসুমদিয়ার নানা বাড়ি মৃত আব্দুল হামিদের বাড়িতে বেড়াতে আসছিল। সকালে ঘুম থেকে উঠে ঝুলন্ত সেতুর পাশে রেললাইনের উপরে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনছিলেন। এমন সময় ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি কয়েকবার হর্ণ দিলেও তিনি শুনতে পারেননি বলে জানান স্থানীয়রা। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করা হয়ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, এ বিষয়ে অভিযুক্ত ঢালারচর এক্সপ্রেস ট্রেনচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies