1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পলাশবাড়ীর পবনাপুর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপন

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২২০ বার প্রদশিত হয়েছে

পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকা পবনাপুর ইউনিয়নে, নারী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছে পবনাপুর মহিলা কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটির চারদিকে ১০/১৫ কিলোমিটারের মধ্যে কোন মহিলা কলেজ না থাকায় এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি অধ্যক্ষ মোখলেছুর রহমান সহ এলাকার সুধীজনের উদ্যোগে ২০০০ সালে ১.৩০ শতক জমির উপর প্রতিষ্ঠা করেন পবনাপুর মহিলা কলেজ। কলেজটি স্থাপিত হওয়ার পর থেকে আজ অবধি অতি সুনামের সাথে বিচক্ষন শিক্ষক মন্ডলী এবং সুদক্ষ কমিটি দ্বারা পরিচালিত হয়। কলেজটির শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৪২ জন। অবকাঠামোর মধ্যে রয়েছে ২টি বিল্ডিং এবং একটি টিনসেড শ্রেণীকক্ষ। কলেজটিতে লেখাপড়ার গুনগত মান ভাল হওয়ায় ২০১৮ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। চলতি ২০২২ সালে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা ৩২৪ জন। দীর্ঘদিন যাবৎ শিক্ষক-কর্মচারীরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে বলে তারা সাংবাদিকদের জানান। এব্যাপারে কলেজ অধ্যক্ষ এস.এম জহুরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তা কলেজটি পরিদর্শন করলেও অদ্যবধি কলেজটি এমপিওভুক্ত হয়নি। তাই পবনাপুর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীরা কলেজটি এমপিওভুক্তির জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies