1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চুরি করে পালানোর সময় ১১ মামলার আসামী গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২২৮ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় বিপুল বিশ্বাস (৩৭) নামের ১১ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার চোর মোঃ বিপুল বিশ্বাস, পাবনা জেলার ঈশ্বরদী থানার পিয়ারাখালী পশ্চিম টেংরী কাচারীপাড়ার মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রাজা বিশ্বাসের ছেলে। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম। তিনি জানান, বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর পৌনে ২ টায় মহানগরীর উপকন্ঠ পবা থানার মধুসুধনপুরের নওহাটা ছাগলহাটে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি করে পালিয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় বরইকুড়ি গ্রামের রাস্তা দিয়ে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতায় সহায়তায় পবা থানা পুলিশ চোর বিপুলকে চোরাই অটো-সহ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুইটি অটোর চাবি উদ্ধার হয়। এ ব্যপারে গ্রেফতার চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র। উল্লেখ্য, গ্রেফতার চোর বিপুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অটোরিক্সা চুরি-সহ ১১ টি মামলা মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies