1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পাবনায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সম্পাদনার সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২০৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার চরতারাপুরে পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, চরতারাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, আব্দুল্লাহ সরদার, সাইফুল বিশ্বাস, ওসমান প্রমানিক, আবু প্রমানিক, তোফাজ্জাল প্রমানিক, নবী প্রমানিক প্রমুখ। কৃষকরা বক্তব্যে বলেন, প্রভাবশালী একটি মহল ইজারা নিয়ে বিভিন্ন জায়গা অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু কেটে নেবার ফলে তাদের শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে। দুই ফসলী জমিতে সোনালী পাট, ধান,বাদাম, তিল, ভূট্রা, পেয়াজ, রসুন, ছোলা নানা ফষল আবাদ হয়। সাধারণ কৃষকদের একমাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে। অচিরেই এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের কৃষকরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অপরিকল্পিতভাবে বালু কাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies