1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ॥ মালামাল জব্দ দুপচাঁচিয়া ইমাম ও মোয়াজ্জিনের সম্মানী ভাতা প্রদান বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন

পোরশায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৪৬ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে নওগাঁর পোরশায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। মুখ্য আলোচক হিসেবে কর্মশালার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। এতে অতিরীক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শিহাব রায়হান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, সাংবাদিক, ইমাম, পুরোহিত সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের অংশগ্রহণে ১০টি দলে ভাগ হয়ে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এই উদ্যোগ বিষয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন, স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা নিশ্চিত করার পাশাপাশি উদ্যোগ সমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়। এছাড়াও কর্মশালায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে উদ্যোগ সমূহের অধিকতর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ প্রনয়ণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies