1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে বৃষ্টির মধ্যে মাঠে থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে হামিদুল (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের কাথাইল-গোপীনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের কাথাইল-গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। এলাকাবাসি জানান, এলাকার ফাঁকা জমিতে হামিদুল গরু চড়াছিলো। পরে হালকা বৃষ্টি শুরু হলে মাঠ থেকে তিনি গরুগুলো বাড়িতে নিয়ে আসছিলেন। এমন অবস্থা গরুগুলো নিয়ে বাড়ি ফিরে আসার সময় হঠাৎ করে বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে মাঠের মধ্যে পড়ে থাকে। বৃষ্টি একটু থেমে গেলে, স্থানীয় লোকেরা তাঁকে মাঠ থেকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজাউল করিম তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies