1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায়, কুড়িগ্রাম-রমনা রুটে ট্রেন চলাচল বন্ধ

  • সম্পাদনার সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৬৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। ভারী বর্ষণে কুড়িগ্রাম-রমনা (চিলমারী) রেলপথের কাছাকাছি জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ওই পথে রমনা কমিউটার ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ জুন) থেকে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার সামসুজ্জোহা। তিনি জানান, অতিবৃষ্টির কারণে কুড়িগ্রাম-রমনা রেলপথের কয়েকটি স্থানে পানি জমে থাকায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রেলপথটিতে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ আপাতত কুড়িগ্রাম-চিলমারী রুটে রমনা কমিউটার ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ওই রেলপথে সবশেষ ট্রেন চলেছে। তবে ট্রেনটি ‍পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী কুড়িগ্রাম রেল স্টেশন থেকে রংপুর ও লালমনিরহাট রুটে চলাচল করবে। সামসুজ্জোহা বলেন, ‘আমরা লিখিত নির্দেশনা পেয়েছি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত চিলমারী রেলপথে কমিউটার ট্রেনটি চলাচল বন্ধ থাকবে। তবে এটি কুড়িগ্রাম স্টেশন থেকে নির্ধারিত শিডিউল অনুযায়ী অন্যান্য রুটে চলাচল করবে।’ প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১ মার্চ রমনা লোকাল ট্রেনটি কমিউটার নাম নিয়ে কুড়িগ্রাম-রমনা রেলপথে চলাচল শুরু করে। এরপর ট্রেনটি প্রতিদিন বিকালে লালমনিরহাট-কাউনিয়া-কুড়িগ্রাম-কাউনিয়া-রমনা ও সকালে রমনা-কুড়িগ্রাম-কাউনিয়া-রংপুর-লালমনিরহাট রেলপথে যাতায়াত করতো। মূলত রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সংযোগকারী শাটল ট্রেনটি কমিউটার নামে যাতায়াত করে। এটি প্রতিদিন রাত ৯টায় কাউনিয়া স্টেশন থেকে রমনার উদ্দেশে ছেড়ে যায় এবং রাত সাড়ে ১১টায় রমনা পৌঁছে সেখানে রাতে অবস্থান করতো। পর দিন সকাল ৮টায় আবার রংপুরের উদ্দেশে রমনা স্টেশন ছেড়ে রংপুর হয়ে লালমনিরহাট স্টেশন যাত্রা করে। তবে আপাতত কুড়িগ্রাম-রমনা রেলপথে ট্রেনটি চলাচল বন্ধ থাকলেও প্রতিদিন সকাল সাড়ে ৯ টায় এটি কুড়িগ্রাম-কাউনিয়া-রংপুর-লালমনিরহাট রেলপথে যাতায়াত করবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies