1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে চোরাই ট্রাক উদ্ধার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২০৭ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) রাত পৌনে ১০ টায় অভিযান চালিয়ে মহানগরীর পবা থানার পূর্বপুঠিয়া পাড়া এলাকায় থেকে চোরাই ট্রাকটি উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম। তিনি জানান, বুধবার (১৫ জুন) ভোর ৪টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া ট্রাক টার্মিনাভের ভিতরে মোঃ শহিদ মিস্ত্রীর ট্রাক গ্যারেজ থেকে একটি ট্রাক চুরি হয়। এ ব্যপারে ট্রাক মালিক মোঃ সাইদুর রহমান বাদি হয়ে শাহমখদুম থানায় একটি অভিযোগ দায়ের করেন।  এরপর আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করেট্রাকটির অবস্থান সনাক্ত করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১০ টায় পবা থানার পূর্বপুঠিয়া পাড়া এলাকা থেকে চোরাই ট্রাকটি উদ্ধার করে। অভিযানটি পরিচালনা করেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই মোঃ আব্দুল মতিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies