1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

নির্দলীয় সরকার যে কমিশন গঠন করবে তার অধীনে নির্বাচন হবে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

দলীয় সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকার যে কমিশন গঠন করবে তার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, আমরা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। অবশ্যই বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্দলীয় সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে তার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি ক্ষমতাসীন দল নিজেদের অধীনে নির্বাচনের চেষ্টা করে আমরা সকল বিরোধী দলকে সাথে নিয়ে আরো বড় আন্দোলনে যাব। মির্জা ফখরুল বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আমরা অংশ নিচ্ছি না, যদিও দেশবাসী আশা নিয়ে তাকিয়ে ছিল নির্বাচন কমিশন সেখানে একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করবে। কিন্তু সরকার প্রভাব বিস্তার করে সব নির্বাচন তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন, সরকারে ইচ্ছাতে সেখানকার সংসদ সদস্য এলাকায় অবস্থান করছেন। নির্বাচন কমিশন চিঠি দিয়ে এলাকা ছাড়ার কথা বললেও তিনি তা করেননি। ফলে নির্বাচন কমিশন তার অসহায়ত্ব প্রকাশ করেছেন। এ ঘটনায় প্রমাণ হয়, শুধু কুমিল্লা নয়, সারা দেশেয় নির্বাচন ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে সরকার। সে কারণে নির্বাচন কমিশনে যেই থাকুন না কেন তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নূরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies