1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে মহানবী কে নিয়ে ফেসবুকে কুটক্তি করায় হিন্দু স্কুল ছাত্র গ্রেফতার

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে ফেসবুকে কুটক্তি করায় পল্লব কুমার মহন্ত নামে এক হিন্দু স্কুল ছাত্রকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে পল্লভ কুমারকে উপজেলা সদরের দক্ষিন দুলালপাড়া বাসা থেকে আটক করা হয়। জানাগেছে, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পল্লব কুমার মহন্ত গত শুক্রবার তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে কুটক্তি করে একটি কমেন্ট করে। তার কুটক্তিপূর্ণ কমেন্ট ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাসহ ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষোভ প্রকাশ করে এবং পল্লব কুমার মহন্তকে গ্রেফতারের দাবী জানায়। আটককৃত পল্লব কুমার মহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের পরিমল কুমার মহন্তের পুত্র। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. আজম উদ্দিন মাহমুদ জানান, আটককৃত পল্লব কুমার মহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলন উপজেলাবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে পল্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies