1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২১২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা সুজানগর উপজেলার পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১২ জুন) দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রামে নদীর পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ভুক্তভুগী কৃষকরা অভিযোগ করে বলেন, সুজানগর উপজেলার ভায়না, লক্ষীপুর, চলদা, চরতারাপুর, চর মানিকদীর, চরবিশ্বনাথপুরে একটি প্রভাবশালী মহল ইজারা নিয়ে পদ্মা নদীর বিভিন্ন জায়গা থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু কেটে নেবার ফলে শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে। দুই ফসলী জমিতে পাট, ধান, বাদাম, তিল, ভূট্রা, পেয়াজ, রসুন, ছোলা সহ নানা ফসল আবাদ হয়। সাধারণ কৃষকদের একমাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে। অবিলম্বে এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদীপাড়ের কৃষকরা। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তব্য দেন, ইয়াছিন প্রমানিক, রশিদ আলী শেখ, আকবর মন্ডল, হাশেম শেখ, আমিরুল, হিলাল, বাচ্চু শেখ, নবী প্রমানিক সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies