1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ডালিম ও যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী জানান, তৃণমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সু-সংগঠিত করার জন্য এবং আগামী দিনে দলকে আন্দোলন সংগ্রামের উপযোগী করে প্রস্তুত করার লক্ষ্যে সব ভেদাভেদ ভুলে গিয়ে নতুন ও পুরাতন সমন্বয়ে ত্যাগী নেতাদের নিয়ে সম্প্রতি জেলা বিএনপি’র পক্ষ থেকে পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে আহবায়ক কমিটির ঘোষণা করেছে। প্রতিটি ইউনিয়ন কমিটিতে মোট ১৫জন সদস্য রয়েছে। এর মধ্যে বাগজানা ইউনিয়নে আহবায়ক ইউপি চেয়ারম্যান নাজমুল হক, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু মাষ্টার ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ মন্ডল, ধরঞ্জি ইউনিয়নে আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম, যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ, মাহফুজুর রহমান (মহুরী) ও সাবেক ইউপি সদস্য কবির হোসেন, আয়মারসুলপুর ইউনিয়নে আহবায়ক হারুনূর রশিদ রাজু মাষ্টার, যুগ্ম আহবায়ক ইউপি সদস্য নুরুল হুদা, ওবায়দুর রহমান ও হারানুর রশিদ লিটন, বালিঘাটা ইউনিয়নে আহবায়ক আব্দুস সোবহান (মহুরী), যুগ্ম আহবায়ক ইউপি সদস্য রাশেদুল ইসলাম ও সাহিনুর রহমান রানা, আটাপুর ইউনিয়নে আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা সুশান্ত ঘোষ, ইউপি সদস্য ফয়সাল হোসেন ও সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন মুন্না, মোহাম্মদপুর ইউনিয়নে আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন ও আব্দুস সালাম, কুসুম্বা ইউনিয়নে আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ফিজু, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন মাষ্টার ও সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন তালুকদার, আওলাই ইউনিয়নে আহবায়ক মোজাহার আলী, যুগ্ম আহবায়ক ইউপি সদস্য মোহাম্মদ আলী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies