1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

এই বাজেট গণমুখী ও ব্যবসাবান্ধব বাজেট: ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

২০২২-২৩ অর্থ বছরে প্রস্তাবিত ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটকে ‘গণমুখী ও ব্যবসাবান্ধব’ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটি গরিবের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট।’  বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনের বাইরে এসে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘এই বাজেটে নিশ্চয়তা আছে, সোশাল সেফটিনেট আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে। গতবারের চেয়ে আরও ৭ হাজার কোটি টাকা বেড়েছে, আওতা বাড়ানো হয়েছে। কাজেই এই বাজেট সবদিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেওয়া হয়েছে। সেখানে সাত হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট।’ এর আগে বৃহস্পতিবার দুপুরে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা।  ৫ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।  অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন ৪ জুলাই পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies