1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সাঁথিয়ায় আনসার ভিডিপির সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২১০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাঁথিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম জামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল-মাহমুদ দেলোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট শাহ্-আলম, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, আনসার ও ভিডিপি পাবনার সার্কেল অ্যাডজুট্যান্ট আসিফ ইকবাল ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যংক সাঁথিয়া শাখার ব্যবস্থাপক বশির উদ্দিন। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামছুন নাহার। এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট ২শ’ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। সমাবেশে সাফল্য অর্জনকারীদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies