1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাল

  • সম্পাদনার সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২২৩ বার প্রদশিত হয়েছে

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। তবে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ীই হবে। আজ সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগের সময়সূচি অনুযায়ী কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক পরীক্ষা আগামী ২ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। এখন সেটি পিছিয়ে ৫ সেপ্টেম্বর করা হয়েছে। কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক পরীক্ষা ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই শুরু হবে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস এবং নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয় চলতি বছরের ২০ জানুয়ারি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৯ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে। কয়েক দফায় এ বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ায় তিন দফায় আবেদনের সময় বাড়ায় পিএসসি। মোট আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies