1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাটমোহরে আ’লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২২১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কটূক্তি, হত্যার হুমকির প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। শনিবার (০৪ জুন) সকাল এগারোটায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বিশাল বিক্ষোভ মিছিল। মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে উপস্থিত হয়। মিছিলটি কলেজ রোড হয়ে বাসস্ট্যান্ড ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পাবনা-০৩ আসনের সাংসদ আলহাজ¦ মকবুল হোসেন মোবাইল ফোনে তার বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তাকে হোঁচট খাওয়ানোর জন্য তারা বারবার চেষ্টা করে যাচ্ছে। সব উন্নয়ন নস্যাৎ করতে এদেশের বিরোধীরা দেশী বিদেশীর সহযোগিতায় নানা ষড়যন্ত্র লিপ্ত। তাদের সেসব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধামন্ত্রীকে কটুক্তি করে তারা দেশে সাধারণ মানুষকে উস্কে দিতে চায়।  সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর আ’লীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, সাবেক কমান্ডার গাজী এস এম মোজাহারুল হক, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন ও সাইদুল ইসলাম পলাশ, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী সাজেদা বেগম, ডিবিগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি নবীর উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম ওয়াহেদ আলী, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজাহার আলী, হরিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোজাম্মেল হক রওশন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল ইসলাম, মুলগ্রাম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি রাশেদুল ইসলাম বকুল, সাধারন সম্পাদক সাহেব আলী মাস্টার, ছাইকোলা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান নুরু, ফৈলজানা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরজাহান বেগম মুক্তি, গুনাইগাছা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ইউনুস আলী, ফৈলজানা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুস ছালাম, হান্ডিয়াল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শাহ আলম, বিলচলন ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফরহাদ নাসিম লাভলু, নিমাইচড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু প্রমুখ। সমাবেশ শেষে দেশ জাতির সমৃদ্ধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies