1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

নির্বাচনে সরকারি পদের অপব্যবহার করলে ৫ বছরের কারাদণ্ড: ইসি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

নির্বাচনে কেউ সরকারি পদের অপব্যবহার করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য পরিকল্পিত উপায়ে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করলে তিনি অন্যূন ৬ মাস ও অনধিক ৫ বৎসর কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। এতে বলা হয়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যাতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা এবং নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারী অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক নিয়োজিত যে কোনো ব্যক্তি ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আইন ও বিধি অনুযায়ী সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যাদি সম্পাদনে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং সব ধরনের প্রভাব থেকে মুক্ত ও নিরপেক্ষ থেকে নিষ্ঠার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে হবে। চিঠিতে আরও বলা হয়, রিটার্নিং অফিসার আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে বৈঠক করে নিজ নিজ আওতাধীন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার/পোলিং অফিসার ও নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারীকে নিরাপত্তার সঙ্গে নির্বাচনী কার্যাদি সম্পন্ন করার নির্দেশ দেবেন। সেই সঙ্গে সিটি করপোরেশনের নির্বাচন পরিচালনা ম্যানুয়েল এবং প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারের জন্য প্রণীত নির্দেশিকাতে রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের যে ভূমিকা, দায়িত্ব ও কর্তব্য বিশদভাবে উল্লেখ করা হয়েছে তা সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies