1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৫২ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে কেউ দমিয়ে রাখতে পারেনি। কোনো ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না।’ তিনি বলেন, আমরা সবকিছু মোকাবিলার মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে, অবশ্যই এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’ সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করতে চায়- জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চায়। মূলকথা হলো- গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামে নেমেছে, ইতোমধ্যে রাজপথে রক্ত ঝরেছে, ইনশাল্লাহ এর মধ্য দিয়েই দেশ গণতন্ত্র ফিরে পাবে।’ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies