1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীর মৃত্যুতে সাবেক এমপি লালুর শোক

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৪৭ বার প্রদশিত হয়েছে

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপি পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। সাবেক এমপি লালু শোকবার্তায় তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান। অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল জরুরি বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ আসন থেকে বিএনপি থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies