1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

কুড়িগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে দুই দোকানে জরিমানা

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার থানাঘাট বাজারে ভোক্তা অধিকার আইন অমান্য করায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ মে) দুপুর ১২টা থেকে ২টা পযর্ন্ত থানাহাট বাজারে অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। অভিযানে ফজর আলী স্টোরের মালিক জুয়েল রানাকে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলের বোতলের গায়ের মূল্য ঘষামাজা করে তুলে ফেলার অপরাধে ১০ হাজার টাকা এবং একই বাজারের মন্টু স্টোরের মালিক মোস্তাফিজুর রহমান মন্টুকে যথাযথভাবে তেল বিক্রয় না করে অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৫ হাজার টাকা জরিমানা করেন। কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, দুটি দোকান থেকে উদ্ধারকৃত পূর্বের দামের মোট ১৪৩ লিটার তেল গায়ের দামে সাধারণ ভোক্তার নিকট বিক্রির ব্যবস্থা করা হয়। পরে ঐ সকল দোকানিকে সতর্ক করে দেয়া হয় যাতে আগামীতে তারা আর কোনও দিন ভোক্তা অধিকার লঙ্গন না করে। তিনি আরো বলেন, এটি আমাদের নিয়মিত অভিযান। আমরা ভোক্তাদের অধিকার রক্ষায় ও দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কুড়িগ্রাম জেলার সব স্থানে অভিযান পরিচালনা করে থাকি। এ অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভূরুঙ্গামারী থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies