1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এ প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁয় ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন শুরু হয়েছে। রোববার সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের সভাপতি¦তে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন সহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন-ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে, সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করানোই ভূমি সেবা সপ্তাহর লক্ষ্য। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ভূমি সেবাকে জনগণের দ্বোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে সরকার। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেজন্য স্থাপিত হয়েছে ভূমি সেবা প্ল্যাটফর্ম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies