1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি সাড়ে ৮২ হাজার টাকা

  • সম্পাদনার সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

দেশে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণের দাম। মাত্র চার দিনের মাথায় আবারও স্বর্ণের দাম বাড়ালো ব্যবসায়ীরা। এবার প্রতি ভরিতে স্বর্ণের দাম এক লাফে প্রায় চার হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাশে জুয়েলার্স সমিতি (বাজুস)। এই ঘোষণার ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮২ হাজার ৪৬৪ টাকা। এর ফলে দেশের বাজারে সর্বোচ্চ দামের রেকর্ড গড়লো মূল্যবান এই ধাতুটি। রোববার থেকে নতুন এইদাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে গত ১৮ মে স্বর্ণের দাম এক দফা বাড়িয়েছিল বাজুস। মাত্র চার দিনের মাথায় আবারও দাম বাড়ানো হলো। তবে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। শনিবার বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাবাজারে ডলারসহ বিভিন্ন মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সভায় স্বর্ণের দাম পুনর্নিধারণ করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে প্রতি ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা। যা গত চারদিন আগে নির্ধারণ করা হয়েছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম চার হাজার ৩২ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৭৩২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম তিন হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২১ ক্যারেট স্বর্ণ ৭৪ হাজার ৭০৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৬৪ হাজার ৩৫ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বাড়ানো হয়েছে দুই হাজার ৮৭৫ টাকা। ফলে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫৬ হাজার ২২০ টাকা। এতদিন এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকায়।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies