1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন গণকমিশনের ভিত্তি নেই, কী বলছেন কমিশন চেয়ারম্যান?

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৪৫ বার প্রদশিত হয়েছে

ধর্ম ব্যবসার অভিযোগ এনে ১১৬ জন আলেমের বিরুদ্ধে অভিযোগ তোলা গণকমিশনের আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে গণকমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, মন্ত্রী এমনটি কেন বলছেন তা তিনি জানেন না। গণকমিশন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় শামসুদ্দিন চৌধুরী মানিক ঢাকাটাইমসকে বলেন, ‘উনি তো (স্বরাষ্ট্রমন্ত্রী) আমাদের গণকমিশনের প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছেন। আমাদের আশ্বাস দিয়েছিলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এখন কেন এমনটি বলেছেন, জানি না।’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের নিয়ে গঠিত গণকমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এই কমিশনে সদস্য হিসেবে আছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। গত ১২ই মে গণকমিশন ‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে। দুর্নীতি দমন কমিশন—দুদকে দেওয়া সেই শ্বেতপত্রে ১১৬ জন ব্যক্তির বিরুদ্ধে ‘ধর্ম ব্যবসা, সারাদেশে মৌলবাদী তৎপরতা, সাম্প্রদায়িক সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, অনিয়ম, দুর্নীতি ও মুদ্রাপাচারের অভিযোগ আনা হয়েছে। গণকমিশনের এই তালিকার বিষয়ে শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। এসময় মন্ত্রী বলেন, ‘গণকমিশনের আইনে কোনো ভিত্তি নেই। তারা একটি বই প্রকাশ করেছে ‘২০০৩ এ সন্ত্রাস’ নামে। বইয়ের ভেতরে কী লিখেছে তা আমি জানি না। এগুলো আমাদের দেখতে হবে। তারা কাদের নামে সন্ত্রাস ও দুর্নীতির দায় দিয়েছেন এগুলো আমরা কেউই কোনো তদন্ত করিনি। সুতরাং এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। তারা দিয়েছেন। আমরা না দেখে বলতে পারব না, দেখে বলতে হবে।’ এদিকে শামসুদ্দিন চৌধুরী মানিক  বলেন, ‘…স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি। উনি তো (স্বরাষ্ট্রমন্ত্রী) আমাদের গণকমিশনের প্রতিবেদনের মোড়ক উম্মোচন করেছেন। উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনবেন। কালকে (শনিবার) আমরা এটা নিয়ে বৈঠক করব, পরে আমরা সাংবাদিক সম্মেলন করব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies