1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামের তালুক কালোয়া গ্রামে দাঁড়িয়ে আছে পিলার সেতু কোথায় ?

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২০০ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। খালের মাঝে মুখোমুখি দাঁড়িয়ে তিনটি পিলার। প্রায় চার বছর ধরে পিলার তিনটি এভাবেই আছে। এদের উপর তৈরি হয়নি কোনো সেতু। কুড়িগ্রাম সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কাঁঠালবাড়ী ইউনিয়ন এর হেনাজের তল হতে বৈদ্যের বাজার সড়কের পাশে তালুক কালোয়া গ্রামে খারটি। ২০১৭ সালের বন্যায় সেতুটি ভেঙ্গে যায় ‌। পরবর্তীতে এই খালের উপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয় ‌। পরবর্তীতে নির্মিত হয় তিনটি পিলার। ব্রিজের অভাবে তালুক কালোয়া, হরিশ্চর,,আদগ্রাম,গয়ারী, প্রতাব গ্রাম, পাইকপাড়া সহ প্রায় ১০ টি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০১৭ সালের বন্যায় ব্রিজটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর দাবির মুখে সেতুটি নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদার সংস্থা কি কারণে দীর্ঘ চার বছর ধরে থমকে থমকে কাজ করছে এ প্রশ্ন এখন সবার মাঝে। স্থানীয় সামাদ, রফিক সহ অনেকে বলেন,, বিরিজ না করে শুধু তিনটি পিলার করে রেখেছে। এতোদিনেও কাজটি শেষ করতে পারেনি। ‌‌এটা কি ধরনের কথা । খালের 2 পারে প্রায় ১০ টা গ্রাম আছে। তারা যাতায়াত করতে পারে না। বিশেষ করে বর্ষা মৌসুমে পারাপারে বেশি ভোগান্তিতে পড়তে হয়। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াতে সমস্যায় পড়েছে। খালের দুই পাড়ে কৃষি জমি আছে। কৃষিপণ্য পারাপারে সমস্যা হয়। কবে ব্রিজের কাজ শেষ হবে কিছুই জানেন না এলাকাবাসী। ঠিকাদার প্রতিষ্ঠান কে চাপ দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরিভাবে ব্রিজ টি নির্মাণের কাজ সমাপ্ত করবে এমনটাই জোর দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী মহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies