1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

দেশে করোনায় শনাক্ত ২২, টানা ২৮ দিন মৃত্যুহীন

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ২২ জনে দাঁড়িয়েছে। আর টানা ২৮ দিন করোনায় মৃত্যু শূন্য রয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৭ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার শূন্য দশমিক ৩৩ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৪১ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ১৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৮৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৪ জন এবং নারী ১০ হাজার ৫৩৩ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৬ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১৭ জন, ময়মনসিংহ বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ২ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies