1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আ.লীগ কারো ভোট কেড়ে নেয় না: শেখ হাসিনা

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কারো ভোট কেড়ে নেয় না। জনগণের ভোটের স্বাধীনতায় বিশ্বাস করে। বুধবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দীর্ঘ বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে আবেগি কন্ঠে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরার প্রেক্ষাপট এবং ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাসহ নিহত পরিবারের সদস্যদের কথা স্মরণ করেন।
’৭৫ পরবর্তী সরকারগুলোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বারবার ষড়যন্ত্রের পরও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনে আওয়ামী লীগ। অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে জিয়াউর রহমান নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছিলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখন উন্নয়নমুখী, তখন সরকার উৎখাতের নামে নানা অপতৎপরতা চালিয়েছে বিএনপি। দলটিকে নির্বাচনের মাঠে নামারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।  তিনি বলেন, বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে অক্ষুন্ন রেখে দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার। আওয়ামী লীগের নীতি-আদর্শ মেনে কাজ করার পাশাপাশি দুর্নীতিবাজ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। পদ্মা সেতুসহ সরকারের মেগা প্রকল্প নিয়ে সমালোচকদের বক্তব্যের জবাবও দেন প্রধানমন্ত্রী। এক ঘণ্টাব্যাপী দেওয়া বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ‘অনেক দিন পর মন খুলে কথা বললাম’।
দলের সভাপতির বক্তব্যের পর গরিব, দুস্থ ও অসহায়দের মধ্যে সেলাই মেশিনসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies