1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আরও কম দামে এলএনজি কিনল সরকার

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৬০ বার প্রদশিত হয়েছে

আগের মাসের তুলনায় প্রায় ১০ শতাংশ কম দামে খোলা বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে পেরেছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় এবার এ সুযোগ হয়েছে বলে জানা গেছে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পেট্রোবাংলার প্রস্তাবে সিঙ্গাপুরের ভিটল এনার্জির কাছ থেকে প্রায় ৯০৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউর সমপরিমাণ এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির সভা শেষে সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী।
তিনি বলেন, এবার প্রতি ইউনিট বা ১ এমএমবিটিইউ পরিমাণ এলএনজির দাম পড়েছে ২৬ দশমিক ৪০ ডলার, যা এপ্রিল মাসে ছিল ২৯ দশমিক ২৫ ডলার। এপ্রিল মাসেও একই কোম্পানির কাছ থেকে মার্চ মাসের তুলনায় ২০ শতাংশ কম দামে থেকে একই পরিমাণ এলএনজি কিনেছিল পেট্রোবাংলা। মার্চ মাসে প্রতি ইউনিটের দাম ছিল ৩৬ দশমিক ৭০ ডলার। এপ্রিল মাসে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউর দাম পড়েছিল ৯৯১ কোটি ৭৭ লাখ টাকা। মার্চ মাসে একই পরিমাণ গ্যাস কিনতে হয়েছিল প্রায় ১ হাজার ২৪১ কোটি ৪৯ লাখ টাকায়। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনএলজি কেনাসহ মোট আটটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এসব প্রস্তাবে খরচ হওয়া মোট ২ হাজার ৪১০ কোটি ৬১ লাখ ২৫ হাজার ২৩৫ টাকার পুরোটা সরকারই অর্থায়ন করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies