1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

কুড়িগ্রামে পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।।কুড়িগ্রামের ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা চাকুরী জাতীয়করণ ও বেতন বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে।  সোমবার (১৬ মে) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ সুশৃংখল মানববন্ধনে ৯ টি উপজেলার ইউনিয়ন ভুমি অফিস সমুহে অস্থায়ী ভিত্তিতে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী সংগঠনের সভাপতি বাশারত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পরিচ্ছন্নতাকর্মী আসমা খাতুন, প্রথম আলোর সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মুস্তাফিজ প্রমুখ।  বক্তারা পরিচ্ছন্নতাকর্মীদের নিদারুণ কষ্টের কথা উল্লেখ করে বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের অফিসে থাকতে হয় এজন্য তারা বিকল্প কোন কাজও করতে পারেন না। একজন দিনমজুর গ্রামাঞ্চলে যখন ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা মজুরি পান তখন একজন পরিচ্ছন্নতাকর্মী কে দিনে মাত্র ১০০ টাকা দেয়া হয়। অর্থাৎ তাদের প্রতি মাসে মাত্র ৩০০০ টাকা প্রদান করা হচ্ছে। বাজারে পণ্য-সামগ্রীর অগ্নিমূল্যের সময় এসব পরিবার তাদের সন্তান-সন্ততিদের নিয়ে চরম বেতন বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। বক্তারা অবিলম্বে চাকরি জাতীয়করণ করে এই বেতন বৈষম্যের হাত থেকে তাদের রক্ষার দাবি জানান। শুধুমাত্র চাকরি জাতীয়করণ ও ডাল-ভাতের নিশ্চয়তা বিধান করতেই আজ তাদের এই মানববন্ধন বলে তারা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies