1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে ফলন বিপর্যয়ে লোকসানের মুখে কৃষক

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে পুরোদমে চলছে চলতি মৌসুমের বোরো ধান কাটা-মাড়াই। মৌসুমের শুরুতে স্থানীয় কৃষি বিভাগ বোরোর বাম্পার ফলনের আশা করলেও সে আশায় এখন গুড়েবালি। ধান পাকার আগ মুহুর্তে পোকামাকড়ের আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগে চরম ফলন বিপর্যয় ঘটেছে। এতে বোরো চাষ করে লোকসানের মুখে পড়েছে কৃষক। বোরো চাষী কৃষকরা জানান, অন্যান্য বছর একবিঘা জমিতে ২৫ থেকে ৩০ মন ধান উৎপাদন হলেও এবার উৎপাদন হচ্ছে ১৮ থেকে ২০ মন। এবার ধান কাটা-মাড়াইয়ের ভরা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়া কৃষকদের মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাতে অনেক স্থানে পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। এসব তলিয়ে যাওয়া ধান দ্রুত তুলতে না পারলে পানির নিচেই নষ্ট হওয়ার আশংকা রয়েছে। এসব ধান তোলার জন্য অতিরিক্ত মূল্য দিয়েও মিলছে না শ্রমিক। গত বছর ১ বিঘা জমির ধান কাটতে ৩ হাজার থেকে ৩ হাজার ৫শ টাকা লেগেছিল। এবার ৪ হাজার থেকে ৫ হাজার টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে উৎপাদন খরচ বেড়েছে। খাজুর গ্রামের কৃষক ফারুক রহমান জানান, তিনি এবার ২০ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। প্রতিবিঘা জমিতে বোরো চাষ করতে সার, বীজ, কীটনাশকসহ খরচ হয়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। বোরাম দেওলিয়া গ্রামের কৃষক রেজাউল করিম বাবু জানান, তিনি এবার ১৪ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তার ১ বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। তবে বর্গাচাষীদের ক্ষেত্রে জমিভাড়াসহ উৎপাদন খরচ হয়েছে আরও বেশী। বর্গাচাষীরা জানান, ১ বিঘা জমিতে ধান চাষ বাবদ জমিভাড়াসহ খরচ হয়েছে ২৩ থেকে ২৪ হাজার টাকা। এরমধ্যে রয়েছে রোপণ করতে ১ হাজার ২০০ টাকা, সেচ দিতে ১ হাজার ৫০০ টাকা, সার ৩ হাজার টাকা, নিড়ানী ১ হাজার টাকা, কীটনাশক ৩ হাজার ৫০০ টাকা, কাটা-মাড়াই ৬ হাজার টাকা ও জমি ভাড়া বাবদ ৭ হাজার টাকা। এ হিসেবে ১ বিঘা জমিতে বোরো চাষে বর্গাচাষীদের মোট খরচ হয়েছে ২৩ হাজার ২০০ টাকা। ১ বিঘা জমিতে ধান উৎপাদন হচ্ছে ১৮ থেকে ২০ মন। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এখন প্রতিমন ধান বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১ হাজার ৫০ টাকা দরে। এতে প্রতিবিঘা ধান চাষে কৃষকের প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। উত্তরগ্রামের কৃষক রোকনুজ্জামান সোহেল জানান, মৌসুমের শুরুতেই ধান ভালো হলেও শেষ সময়ে ব্যাপকভাবে ব্লাষ্টরোগ দেখা দেয়। নানা প্রকার কীটনাশক প্রয়োগেও এ রোগ দমন না হওয়ায় ধানের ফলন অনেক কমে গেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, এ উপজেলায় এবার ২৮ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies