1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের শুরু আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী

এই দেশ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারন্য: রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

এই দেশ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারন্য আখ্যায়িত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই দেশ এখন হচ্ছে দূর্বত্তদের দেশ, সন্ত্রাসীদের দেশ। আর সন্ত্রাসীর মা এবং সন্ত্রাসীদের লালল, পালন কর্তা হচ্ছেন প্রধানমন্ত্রী।তিনি বলেন,’উনি(শেখ হাসিনা)বলছেন ইভিএমে নির্বাচন হবে উনি বলার কে?নির্বাচন কমিশন কি তাহলে? আমরা যে বলেছি নির্বাচন কমিশন আর শেখ হাসিনা একাকার। আপনি বলেন ইভিএমে নির্বাচন হবে তাহলে তো বোঝা যাচ্ছে ঔ নির্বাচন কেমন হবে?কত মহাজালিয়াতির নির্বাচন হবে। বৃহস্পতিবার(১২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্দ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন,’আগে আমরা জানতাম দুষ্কৃতীকারী সন্ত্রাসীরা সমাজের অপরাধী।এদের জায়গা ছিল করাগার।এখন তাদের জায়গা আর করাগারে নয়, ওদের জায়গা কারাগারের বাহিরে ওদের জায়গা ওদের আশ্রয় স্থল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ এবং মৎসজীবি লীগে। আর কারাগারে জায়গা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের,যারা গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতার জন্য লড়াই করছেন তাদের জায়গা হচ্ছেন কারাগারে। বিএনপির এই মুখপাত্র বলেন,’ আপনি দেখবেন ফটিকছড়িতে স্কুলের পুকুরের মাছ চুরি করেছে কে?কৃষকলীগের নেতা খবরের কাগজে এসেছে।ফেনীতে একজন প্রতিবন্ধি নারীকে শ্লীলতাহানি করেছে কে? আওয়ামীলীগের নেতা।লোকজন জোড় করে বিয়ে পড়িয়ে দিয়েছে।প্রত্যেকটি জায়গায় সমস্ত দুষ্ককীতিকারিরা আজকে আশ্রয়,প্রশ্রয় পেয়েছে আওয়ামীলীগে। আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা উল্লেখ করে রিজভী বলেন,’ রোজার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খানের ইফতার পার্টি ভেঙ্গে তছনছ করে দেয়া হয়েছে।শেখ হাসিনা বলেন গণতন্ত্রের কথা।প্রায়ই দেখবেন শেখ হাসিনা বলেন আমি মানুষের ভাতের অধিকার দিয়েছি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছি আপনারা দেখছেন গণতন্ত্রের নমুনা।মির্জাগঞ্জ পটুয়াখালীর ইউওনও একটি অনুষ্ঠানে তার বক্তব্য শেষে জয়বাংলা বলেননি বলে এজন্য আওয়ামীগের নেতারা সেই ইওনওকে ধাওয়া করেছে তাকে অপমান করেছে।এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা। তিনি বলেন, গতকাল খবরের কাগজে এসেছে মুক্তগণমাধ্যমের সূচকে বাংলাদেশ আরও দশ ভাগ নেমে গেছে আগে যা ছিল তার চেয়েও পিছিয়েছে। অর্থাৎ ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২।সবচেয় মজার বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে সবচেয়ে নিচে এমনকি তালেবান শাসিত আফগানিস্তানে সংবাদ পত্রে যে সেই স্বাধীনতাও বাংলাদেশে নেই। রিজভী আরও বলেন,’ যারা গণতন্ত্র চান তারা যদি শেখ হাসিনার কোন নির্বাচনের ঔ পাতা ফাঁদে পা দেন তাহলে বিষাক্ত সাঁপের উপর পা দেয়া হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়,চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies