1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের শুরু আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে : টুকু

  • সম্পাদনার সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। কারণ হিসেবে তিনি বলেন, ‘তাদের জনসমর্থন নেই, তাদের কোনো দল নেই, আছে শুধু পুলিশ বাহিনী।’ বুধবার (১১ মে) বিএনপির নবগঠিত চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।টুকু বলেন, ‘গত নির্বাচনের আগে কারো আশ্বাস কিংবা বিশ্বাস করে নয়, ভদ্রতার খাতিরে আওয়ামী লীগের সাথে আলোচনায় অংশ নিয়েছিল বিএনপি। অথচ পরবর্তী সময়ে আমরা দেখেছি কিভাবে দিনের ভোট রাতে শেষ হয়। কাজেই পুনরাবৃত্তির বিষয় নয়, দেশের নির্বাচন তখনই হবে, যখন জনগণ বিজয় অর্জন করতে পারবে।’তিনি বলেন, ‘শুধু বিএনপি নয়, সরকারবিরোধী অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো যারা আছে, তারাও আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না।’ বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। অস্তিত্ব সংকট বিএনপির মধ্যে নেই। অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগের।’ নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএমে নির্বাচন সম্ভব হবে কি না, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কোনো ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিতে পারে না। গতবার দিনের ভোট রাতে করেছে এবং আগামী সময়ে ইভিএমের মাধ্যমে দিনে ডিসি অফিসে বসে ৯০ ভাগ ভোট কাস্ট হয়েছে দেখিয়ে ৮০ ভাগ ভোট নিজেদের পক্ষে নিতে ষড়যন্ত্র করা হচ্ছে, যা দেশের জনগণ বোঝে।’ তিনি আরো বলেন, ‘বিএনপির বক্তব্য স্পষ্ট, একেবারে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন এ দেশে সুষ্ঠু হবে না।’ টুকু বলেন, ‘হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরায় ফিরে পেতে মানুষের ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন করব। বিএনপি নির্বাচনে না গেলে দেশে ও আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে- সেটা আমরাও যেমন জানি, ক্ষমতাসীন আওয়ামী লীগও জানে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies