1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীর চার গুদাম থেকে ৯২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

রাজশাহীর বানেশ্বর বাজারের চারটি গুদাম থেকে ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সয়াবিন তেল জব্দ করা হয় বলে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম জানিয়েছেন। তিনি বলেন, চার গুদামে অভিযান চালিয়ে মোট ৪৫৪টি ড্রাম জব্দ করা হয়। এসব ড্রামে মোট ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন তেল রয়েছে। এর মধ্যে সরকার অ্যান্ড সন্সের গোডাউনে ৭৪ ড্রাম এবং তার গোডাউনের সামনে দাঁড়ানো ট্রাকে ৬০ ড্রাম, এন্তাজ স্টোরের গুদামে ১৪২ ড্রাম, মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের গুদামে ১০৩ ড্রাম ও রিয়া স্টোরের গোডাউনে ৭৫ ড্রাম তেল জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রতি ড্রামে ২০৪ লিটার তেল মজুত রয়েছে। সবাই তেলগুলো মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল। মজুতদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। কতগুলো গুদাম কিংবা দোকান থেকে এগুলো জব্দ করা হয়েছে, তা অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। এর আগে সোমবার রাতে জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে এক গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এর মধ্যে বেশিরভাগই ছিল সয়াবিন তেল। বাকিটা ছিল সরিষার তেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies