1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

মহাসড়কে চাঁদাবাজী বন্ধের দাবীতে পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৩৩ বার প্রদশিত হয়েছে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি এবং গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাব রোডস্থ মটরমালিক সমিতি কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল তার লিখিত বক্তব্যে বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান হতে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম রোডে সুনামের সহিত যাত্রীবাহী পরিবহন ব্যবসা পরিচালনা করে আসছি। হাইওয়ে ও ট্রাফিক পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সরকার যখন সারাদেশে সড়ক-মহাসড়কে সকল ধরণের চাঁদাবাজি বন্ধ করতে সক্ষম হয়েছে। ঠিক সেই সময়ে নারায়ণগঞ্জ জেলার মদনপুর হতে কাচঁপুর পর্যন্ত এলাকায় চিহ্নিত সন্ত্রাসী সেন্টু ও আলমগীর গ্রুপ দীর্ঘদিন হতে উক্ত মহাসড়কে চলাচলরত আমাদের মালিকানাধীন যাত্রীবাহি পরিবহন গুলোর স্টাফ ও শ্রমিকদেরকে চাঁদাদাবী করে মারধর ও তাদের নিকট থাকা টাকা পয়সা ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নিচ্ছে। এসময় তারা মাসিক চাঁদা না দিলে প্রতিনিয়ত এমন ছিনতাই চালিয়ে যাবে বলে শ্রমিকদের হুমকি প্রদান করে। এমতবস্থায় আমরা নিরুপায় হয়ে উল্লেখিত বিষয়টি সমাধানে স্থানীয় পুলিশ প্রশাসনের নিকট একাধিকবার লিখিত আবেদন করেও কোন সুরাহা না পাওয়ায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টির যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সড়ক ও সেতু মন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভোট বাবু, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান সরকার বিচ্চু, সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ছাড়াও সংগঠন দুটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies