1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস

বিএনপির ১২ দিনের কর্মসূচি ঘোষণা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুই দফায় ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচি। ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে। এছাড়া সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ১২ মে ঢাকা মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই ইস্যুতে ১৪ মে সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে দলটি। মঙ্গলবার (১০ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালনে দলের সম্পাদক, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভা করে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৯ মে হতে ৭ জুন পর্যন্ত আলোচনা সভা, চিত্রপ্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। এই ইস্যুতে আগামী ১২ মে ঢাকা মহানগর এবং ১৪ মে জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ১৫ মে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies