1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে শিশু দেবরকে শ্বাসরোধ করে হত্যা ॥ ভাবী আটক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আব্দুল্লাহ ওরফে লাবিব (৪) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই আপন ভাবী রিমা খাতুন (১৮)। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাতানা গ্রামে। শিশু আব্দুল্লাহ ওরফে লাবিব ঐ গ্রামের জহের আলীর ছেলে। এঘটনায় পুলিশ ভাবী রিমা খাতুনকে আটক করেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জাহের আলীর দুই ছেলে। মেস্তাউল ও লাবিব। মেস্তাউলের স্ত্রী রিমা খাতুন বিয়ের পর থেকে প্রায় শ্বশুর-শ্বাশুড়ির সাথে ঝগড়া বিবাদে লেগে থাকতো। ফলে বাধ্য হয়ে জাহের আলী তার বড় ছেলে মেস্তাউলকে ভিন্ন বাড়ি করে দেন। ঘটনার দিন সকালে জাহের আলী তার বড় ছেলে মেস্তাউলকে সঙ্গে নিয়ে মাঠে ধান কাটার জন্য যায়। এই সুযোগে পূর্ব পরিকল্পনায় ভাবী রিমা খাতুন তার একমাত্র দেবরকে ভাত খাওয়ানোর কথা বলে নিজ বাড়ীতে নিয়ে আসে। ভাত খাওয়ার পরে রিমা শ্বাস রোধ করে লাবিবকে হত্যার পর নিজ ঘরের ভিতর লেপ দিয়ে ঢেকে রাখে। পরে রিমার শ্বাশুড়ী তার শিশু ছেলেকে নিয়ে যাবার জন্য বড় ছেলে মেস্তাউলের বাড়িতে আসে। বড় ছেলের বাড়িতে না পেয়ে শিশু লাবিবকে খুজতে থাকে তার মা। একপর্যায়ে লাবিবের লাশ ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনা নিশ্চিত করে জানান, রিমা তার দেবর লাবিবকে শ্বারোধ করে হত্যার কথা জানালে পুলিশ তাকে আটক করে। লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্ততি চলছে। পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies