1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

নৌ ঘাঁটিতে রাজাপাকসে, ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৮৬ বার প্রদশিত হয়েছে

শ্রীলংকার সদ্যই পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সরকারি বাসভবন ছাড়েন।বিক্ষোভকারীরা তাকে সরকারি বাসভবনে ধরতে গেলে রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের হেলিকপ্টারে করে সরিয়ে নেয় দেশটির সেনাবাহিনী। তাদের আশ্রয় দেওয়া হয় রাজধানী কলম্বো থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ত্রিনোকম্পেলের একটি নৌ ঘাঁটিতে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সেই নৌ ঘাঁটির বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নৌ ঘাঁটির বাইরে অবস্থান নিয়ে সেটি ঘেরাও করে রেখেছেন বিক্ষোভকারীরা। শ্রীলংকায় কার্ফিউ জারি করা হলেও সেই কার্ফিউ মানছেন না সাধারণ মানুষ। মঙ্গলবার দেশ জুড়ে কার্ফিউ মানাতে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যকে মোতায়েন করা হয়। দেশটিতে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার পর সরকার বিরোধী বিক্ষোভ ছড়াতে থাকে। সোমবার এ বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়ে। এদিন সংঘর্ষে একজন এমপিসহ পাঁচজন নিহত হন। এদিকে রাজাপাকসে পদত্যাগ করার পর শ্রীলংকার প্রধান বিরোধী দলকে অন্তবর্তীকালীন সরকার গঠনের জন্য আহ্বান জানান প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে। কিন্তু তারা কোনো অন্তবর্তীকালীন সরকার গঠনে যোগ দেবে না বলে জানিয়ে দেয় এবং উল্টো প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে। সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies