1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

  • সম্পাদনার সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক। এসময় নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নিতপুর ইউনিয়নে ১০, ১১, ১২ মে তিনটি কেন্দ্রে, তেতুলিয়া ইউনিয়নে, ১৩, ১৪, ১৫ মে তিনটি কেন্দ্রে, ছাওড় ইউনিয়নে ১৬, ১৭, ১৮ মে তিনটি কেন্দ্রে, গাঙ্গুরিয়া ইউনিয়নে ১৯, ২০, ২১ মে চারটি কেন্দ্রে, ঘাটনগর ইউনিয়নে ২২, ২৩, ২৪ মে তিনটি কেন্দ্রে ও মশিদপুর ইউনিয়নে ২৫, ২৬, ২৭ মে তিনটি নির্ধারিত কেন্দ্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies